পিডিবি চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার ভলিবল লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। রানার্সআপ হয়েছে তিতাস ক্লাব। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল লিগের শেষ ম্যাচে পিডিবি ৩-০ সেটে হারিয়েছে তিতাস ক্লাবকে। লিগের সেরা অ্যাটাকার চ্যাম্পিয়ন দলের মনির, সেরা সেটার অজয়৷