পিতা-পুত্রের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়ে ফেলেন নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস। প্রথম খেলোয়াড় হিসেবে পিতাকে অনুসরণ করে খেললেন বিশ্বকাপ ক্রিকেট। তাঁর বাবা ল্যান্স কেয়ার্নস খেলেছিলেন প্রথম তিনটি বিশ্বকাপেই। আর সুযোগ্য পুত্র খেলেছেন চারটি বিশ্বকাপ। ২০০৭ বিশ্বকাপে পিতা-পুত্রের এই ক্লাবে দ্বিতীয় সদস্যের সন্ধান পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা একমাত্র ম্যাচটি দিয়ে ঢুকে পড়েন রেকর্ড বইয়ে। তাঁর বাবা বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড ১৯৮৭ বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছিলেন।