প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমুক কি মহেন্দ্র সিং ধোনির আত্মীয়? তমুক খেলোয়াড়ের সঙ্গে তাঁর কি কোনো সম্পর্ক আছে? কখনো কখনো এমন প্রশ্নও উঠত। দলের সহ-খেলোয়াড়দের বুকে আগলে রাখতেন যেন ধোনি। বিরাট কোহলি ধীরে ধীরে যোগ্য নেতা হয়ে উঠছেন। ভারতীয় দলে ধোনির প্রভাবও তাতে কমছে। রবিচন্দ্রন অশ্বিন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন। অথচ একসময় তাঁকে যিনি আগলে রেখেছিলেন সেই ধোনিকে যেন বেমালুম ভুলে গেলেন! কোহলি-স্তুতি করতে গিয়ে ধোনির নামটি পর্যন্ত নেননি। কিন্তু সবাই তো আর এক রকম নন। কারও কারও কাছে ভারতের ওয়ানডে অধিনায়ক এখনো ‘পিতা’র মতো। পেসার মোহাম্মদ শামি যেমন জোর গলায় বললেন, ‘মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমার সম্পর্ক বাপ-বেটার মতো। এর চেয়ে বেশি আমি আর কী বলতে পারি!’ জি নিউজ।