প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামের ছবিটা সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর। কিন্তু প্রিয়াঙ্কা পুতুল নিয়ে খেলছেন কেন! ছবিটা পোস্ট করে রায়না ইঙ্গিত দিয়েছেন জীবনের সবচেয়ে বড় সুসংবাদটিরই। বাবা হতে চলেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার! ইনস্টাগ্রামে রায়না যে ছবিটা পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে তাঁর স্ত্রী একটি পুতুলকে সামনে রেখে কিছু মাতৃত্বকালীন রীতি পালন করছেন। ছবির নিচে রায়না লিখেছেন, ‘কঠোর অনুশীলন চালিয়ে যাও প্রিয়তমা! আর কয়েক দিন পরই এই কাজটা আমাদের দুজনকে একসঙ্গে করতে হবে।’ গত বছর প্রিয়াঙ্কার সঙ্গে ঘর বাঁধেন রায়না। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।