পিতৃহারা সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতৃহারা হলেন সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক অধিনায়কের বাবা চণ্ডীদাস গাঙ্গুলী দীর্ঘদিন ধরেই ভুগছিলেন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে। পরশু সন্ধ্যায় হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান সৌরভ গাঙ্গুলীর বাবা (৭৩)।ছেলের পরিচয়েই তাঁকে অনেকে মনে রাখবে, তবে চণ্ডীদাস গাঙ্গুলী নিজেও যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। ক্লাবপর্যায়ে ক্রিকেট খেলেছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কোষাধ্যক্ষ, সম্পাদক ও পরে সহসভাপতিও হয়েছিলেন। পরে বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানও হয়েছিলেন। ওয়েবসাইট।