পিতৃহারা হলেন বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের বাবা সুশীল ভট্টাচার্য বার্ধক্যজনিত রোগে কাল মারা গেছেন। ঢাকার বিপ্লবের বাসা থেকে কাল রাতেই মরদেহ কুমিল্লার লাকসামে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় শ্মশানে তাঁর দাহ সম্পন্ন হবে। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সুশীল ভট্টাচার্যের চার পুত্র। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।