পিরলোর অন্য অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরলো
পিরলো

বিশ্বকাপ শেষেই দেশের হয়ে গায়ে জড়ানো জার্সিটি তুলে রাখবেন জানিয়েছেন আগেই। আজ্জুরিদের বিশ্বকাপ শেষ, শত চেষ্টায়ও নিজের শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে পারলেন না পিরলো। পারলো না ইতালিও। হতাশা আর গ্লানি ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে চারপাশ থেকেই ঘিরে ধরেছে। খানিক প্রশান্তি কিংবা চাপমুক্ত হতেই দুই সন্তানসহ স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবসর সময় কাটালেন। আবদার মেটালেন ভক্তদেরও। মেইল অনলাইন।