পিরলোই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পঁয়ত্রিশ ছুই ছুই। আন্দ্রেয়া পিরলোর মাঠের খেলা দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। এই বয়সেও জুভেন্টাসের মাঝমাঠের প্রাণ হয়ে আছেন। কিন্তু পিরলোকে শুধু একজন ‘মিডফিল্ড জেনারেল’ বললে ভুল হবে। তিনি তো আসলে গোটা ইতালিরই সেরা খেলোয়াড়। সেই স্বীকৃতি আবারও পেলেন সিরি ‘আ’র ফুটবলারদের ভোটে। টানা দ্বিতীয়বার ইতালির সর্বোচ্চ ঘরোয়া লিগের সেরা খেলোয়াড় হয়েছেন পিরলোই। আগের মৌসুমে পাওয়া স্বীকৃতিটা ধরে রাখতে পেরে পিরলো বেশ উচ্ছ্বসিত, ‘আমার সহখেলোয়াড়েরা ভোট দিয়ে আমাকে সেরা নির্বাচিত করেছে, এটাই বেশি আনন্দের।’ এএফপি।