পিরলোকে আজও পাচ্ছে না ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লোভাকিয়ার বিপক্ষে আজকের ম্যাচে অন্দ্রেয়া পিরলোকে বড্ড মিস করছে ‘স্কোয়াড্রা আজ্জুরি’ ইতালীয়রা। দ্বিতীয় রাউন্ডে যেতে স্লোভাকিয়ার বিপক্ষে জয় ছাড়া অন্যকিছু মাথায় আনতেই পারছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে প্যারাগুয়ে যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ড্র-ই ইতালিকে তুলে দিতে পারে দ্বিতীয় রাউন্ডে। কিন্তু প্যারাগুয়ের ওপর নির্ভর না করে স্লোভাকিয়ার বিপক্ষে জিতেই পরের রাউন্ডের জায়গা নিশ্চিত করতে চাইছে ইতালি। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গ্রুপের একটি ম্যাচেও জয় পাবে না, তা কী করে হয়!ঊরুর পেশিতে (কাফ মাসল) টান লাগায় ইতালির প্রথম দুটি গ্রুপ ম্যাচ মিস করেছেন পিরলো। সবার আশা ছিল, স্লোভাকিয়ার বিপক্ষেই মাঠে ফিরবেন তিনি। তবে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে কোচ লিপ্পি সেই আশায় জল ঢেলে দিয়ে বলেছেন, পিরলোকে আজও পাচ্ছে না ইতালি। ‘ঊরুর পেশির ইনজুরি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি পিরলো। তিনি আজকের ম্যাচে খেলার জন্য ফিট নন, তাই স্লোভাকিয়ার বিপক্ষে আমরা তাঁকে পাচ্ছি না।’ জানিয়েছেন লিপ্পি।প্রথম দুটি ম্যাচে মাঠে একজন সৃষ্টিশীল খেলোয়াড়ের অভাব খুব দৃঢ়ভাবে অনুভব করেছে মার্সেলো লিপ্পির দল। দুটি ম্যাচেই একতরফা খেলেও তারা গোল পায়নি কেবল একজন প্লে মেকারের অভাবে। গত বিশ্বকাপে আন্দ্রেয়া পিরলো দুর্দান্ত পারফর্ম করে ইতালির বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু এবার এখনো পিরলোর সেবা থেকে বঞ্চিত ইতালি।