পিরলোর অবসর-ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩ বছর বয়সেও যেমন খেলছেন, তাতে তাঁর অবসরের গুঞ্জন ওঠার সুযোগই দিচ্ছেন না আন্দ্রেয়া পিরলো। ইতালিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডারের পা জোড়া আগের মতোই সচল। মাঠে আলো ছড়াচ্ছেন নিয়মিতই। ক্লাব জুভেন্টাস কিংবা জাতীয় দল—দুই ক্ষেত্রেই দলের প্রাণভোমরা। তা পায়ে জাদু যতই থাক, বয়সের কাছে একদিন তো হার মানতেই হবে। এএফপি, ওয়েবসাইট।চিরন্তন সেই সত্যটা জানেন বলেই নিন্দুকদের কোনো রকম ফিসফাসের সুযোগ না দিয়ে অবসরের ইঙ্গিতটা দিলেন নিজেই। বললেন, ২০১৪ বিশ্বকাপটাই হতে পারে জাতীয় দলের হয়ে তাঁর শেষ অভিযান। তরুণদের সুযোগ করে দিতে জুভেন্টাস মিডফিল্ডার সরে দাঁড়াতে চান বিশ্বকাপের পরই।