পিসিবি-ইউনুস দ্বন্দ্বের অবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে পিসিবি ও ইউনুস খানের দ্বন্দ্বের অবসান ঘটল। আজ বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে দেখা করেছেন সাবেক এই অধিনায়ক। ক্রিকইনফোকে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বন্দ্ব মিটে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ঘনিয়ে আসছে বলে যত দ্রুত সম্ভব দলে অন্তর্ভুক্ত করা হবে ইউনুসকে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবে দলে ফেরার সুযোগ পাচ্ছিলেন না ইউনুস খান। ইজাজ বাট জেদ ধরে ছিলেন, আগে ক্ষমা চাইতে হবে ইউনুস খানকে—তারপর দলে ফেরা। এখানেই শেষ নয়, গত সপ্তাহে হুমকি দেওয়া হয়, এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে নতুন করে নিষেধাজ্ঞায় পড়তে হবে তাঁকে। এ পরিস্থিতিতে আজ ইজাজ বাটের সঙ্গে দেখা করেন ইউনুস।