পিসিবি কর্মকর্তার ‘গোপন’ লন্ডন সফর নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের আদালতে চলছে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিচার। বিচারকাজ পর্যবেক্ষণের জন্য সেখানে আইন উপদেষ্টা তফাজ্জল রিজভীকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু একই সময়ে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদের গোপনে লন্ডন সফরের খবর প্রকাশিত হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতের চেন্নাইয়ে যাওয়ার কথা সুবহানের। এই বৈঠকের প্রাক্কালে কেন তাঁকে গোপনে লন্ডনে পাঠানো হলো—এটাই নানা প্রশ্ন দেখা দেওয়ার কারণ। কেউ বলছেন, অর্থনৈতিক বিষয় নিয়ে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেছেন সুবহান। কেউ আবার বলছেন, তাঁর গোপনে লন্ডনে যাওয়ার পেছনে ক্রিকেটারদের বিচারের সংশ্লিষ্টতা রয়েছে। অবশ্য কোনো প্রশ্নেরই উত্তর মিলছে না।পাকিস্তানের একজন সাবেক অধিনায়ক পিটিআইকে বলেছেন, পিসিবির চিফ অপারেটিং অফিসারের গোপন লন্ডন সফর নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সব প্রশ্নের সমাধান কেবল পিসিবিই দিতে পারে। সুবহান যদি আইসিসির কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান, তাহলে তিনি লন্ডনে যাবেন কেন? আইসিসির সদর দপ্তর দুবাইয়ে, সেখানেই যাওয়ার কথা তাঁর।’ ওয়েবসাইট।