পিসিবি কার্যালয়ে ফিরলেন মিয়াঁদাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যালয়ে যাওয়া ছেড়েই দিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। তবে তিন বছরের চুক্তি শেষে পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট বিদায় নেওয়ায় আবারও পিসিবি কার্যালয়ে পা রেখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।শুধু পিসিবি কার্যালয়ে যাওয়া নয়, লাহোরে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্পও পরিদর্শন করেছেন জাভেদ মিয়াঁদাদ। পিসিবির একটি সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে বোর্ডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখা মিয়াঁদাদের হঠাত্ কন্ডিশনিং ক্যাম্পে উপস্থিতি বিস্ময়ের জন্ম দেয়।পিসিবির সদ্যবিদায়ী প্রধান ইজাজ বাট ও তাঁর নীতির খোলামেলা সমালোচনা করায় দুটি কারণ দর্শাও নোটিশ পান বর্তমানে বোর্ডের মহাপরিচালকের দায়িত্বে থাকা মিয়াঁদাদ। কিন্তু সেই নোটিশের জবাব দেওয়া দূরে থাক, পিসিবির সঙ্গেই যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি। ওয়েবসাইট।