পিসিবিকে আদালতে নিয়ে গেলেন কানেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আদালতে নিয়ে গিয়েছিলেন শহীদ আফ্রিদি। গত মাসের শুরুর দিকের ঘটনা এটা। আজ শনিবার পিসিবিকে আদালতে নিয়ে গেলেন পাকিস্তানের আরেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।সিন্ধু হাইকোর্টে দায়ের করা পিটিশনে কানেরিয়া অভিযোগ করেন, পিসিবি তাঁকে খেলার ছাড়পত্র দিচ্ছে না। এ কারণে পাকিস্তানের টেস্ট দলে ফিরতে পারছেন না তিনি। ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে আদালতে আসতে হয়েছে তাঁকে।কানেরিয়া ক্রিকইনফোকে বলেন, ‘গত বছরের অক্টোবর থেকে ছাড়পত্র ইস্যু নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা করে যাচ্ছি। কিন্তু তাদের কাছ থেকে কোনো সুবিচার পাচ্ছি না। বাধ্য হয়ে আইনি প্রক্রিয়ায় এসেছি। আশা করছি, এখান থেকে সুবিচার পাব।’কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগটা ‘জটিল’। ইংলিশ কাউন্টি দল অ্যাসেক্সের হয়ে খেলার সময় তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আইসিসি তদন্ত চালায়। লন্ডন পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করে। শেষ পর্যন্ত কেউ কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়নি।তাহলে কেন কানেরিয়াকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না? কারণ, গত বছর লর্ডস টেস্টে বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর পিসিবির গঠিত ‘নৈতিকতা’ কমিটির বাধা। কোনো ক্রিকেটারের বিরুদ্ধে যেখানেই এ-সংক্রান্ত উঠুক, তা তদন্ত করে করে এই তদন্ত কমিটি। গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন কানেরিয়া। কিন্তু নৈতিকতা কমিটি বেঁকে বসায় অংশ নিতে পারেননি। এই কমিটি ছাড়পত্র না দেওয়ায় এখন পর্যন্ত দলে ফেরার জন্য বিবেচিত হচ্ছেন না কানেরিয়া। ওয়েবসাইট।