পিসিবিকে আদালতের সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে সমন জারি করেছেন সিন্ধু হাইকোর্ট। লেগ স্পিনার দানিশ কানেরিয়াকে কেন জাতীয় দলে নেওয়া হচ্ছে না, ২৬ জুলাই আদালতে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পিসিবিকে।গত শনিবার পিসিবির বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেন কানেরিয়া। কানেরিয়া অভিযোগ করেন, বোর্ড তাঁকে খেলার ছাড়পত্র দিচ্ছে না। আর এ কারণে পাকিস্তানের টেস্ট দলে ফিরতে পারছেন না তিনি।পিটিশন দায়েরের দুই দিন পর আজ সোমবার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কানেরিয়ার আইনজীবী ফারুঘ নাসিম জানান, কানেরিয়াকে কেন দলে নেওয়া হচ্ছে না, ২৬ জুলাই আদালতে উপস্থিত হয়ে এর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে কানেরিয়ার জন্য মানহানিকর—এমন কোনো বক্তব্য থেকে বোর্ডের কর্মকর্তাদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।ইংলিশ কাউন্টি দল অ্যাসেক্সের হয়ে খেলার সময় কানেরিয়ার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আইসিসি তদন্ত চালায়। লন্ডন পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করে। শেষ পর্যন্ত কেউ কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়নি।তাহলে কেন কানেরিয়াকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না? কারণ, গত বছর লর্ডস টেস্টে বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর পিসিবির গঠিত ‘নৈতিকতা’ কমিটির বাধা। কোনো ক্রিকেটারের বিরুদ্ধে যেখানেই এ-সংক্রান্ত অভিযোগ উঠুক, তা তদন্ত করে করে এই তদন্ত কমিটি। গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন কানেরিয়া। কিন্তু নৈতিকতা কমিটি বেঁকে বসায় অংশ নিতে পারেননি। এই কমিটি ছাড়পত্র না দেওয়ায় দলে ফেরার জন্য বিবেচিত হচ্ছেন না কানেরিয়া। ওয়েবসাইট।