পিসিবিকে লতিফের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রশিদ লতিফের নাম ঘোষণা করেছে গত ফেব্রুয়ারিতে। তাঁর কাজ শুরু করার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু কাল জানা গেল, প্রধান নির্বাচকের দায়িত্ব নেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার। কাল সাফ জানিয়ে দিয়েছেন, দায়িত্ব নেবেন না, ‘পিসিবিকে আনুষ্ঠানিক জানিয়ে দিয়েছি, আমি দায়িত্ব নিচ্ছি না। আমি কোনো বিতর্কে জড়াতে চাই না, আমি আশা করব সভাপতির অধীনে ক্রিকেট এগিয়ে যাবে। মিডিয়ায় অনেক অনুমাননির্ভর খবর ভাসছিল, আমাকে তাই নীরবতা ভাঙতেই হলো।’ প্রধান নির্বাচকের পাশাপাশি পিসিবির প্রশিক্ষণ সহযোগী ও দুর্নীতি দমনবিরোধী ভাষণ পরিচালকের অতিরিক্ত দায়িত্বও তিনি ছেড়ে দিয়েছেন।
লতিফ কেন প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেন? পাকিস্তান ক্রিকেট-সংশ্লিষ্ট এক সূত্রের খবর, প্রধান নির্বাচক হিসেবে তাঁর নির্বাচক কমিটিতে পছন্দের সদস্য রাখতে চেয়েছিলেন। কিন্তু তাতে ইতিবাচক সাড়া পাননি। ওয়েবসাইট।