পিসিবির কাছে জুলকারনাইনের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়াড়িদের হুমকির কারণে যুক্তরাজ্যে পালিয়ে গিয়ে প্রথমে অবসরের ঘোষণা, এরপর রাজনৈতিক আশ্রয় চাওয়ায় জুলকারনাইন হায়দারের ওপর চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকারের পক্ষ থেকেও কোনো সহায়তা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী। এ পরিস্থিতিতে বোর্ডের কাছে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন জুলকারনাইন।জিও নিউজকে আজ বৃহস্পতিবার জুলকারনাইন বলেন, ‘পিসিবির প্রধান ইজাজ বাটের সঙ্গে টেলিফোনে আমার কথা হয়েছে। আমি তাঁকে সবকিছু ব্যাখ্যা করেছি। আমি তাঁকে বলেছি, হুমকির কারণে আমি সত্যিই আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমি অবিবেচক নই। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার ত্যাগ করা আমরা উচিত নয়। কিন্তু এ ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি লন্ডনে নিরাপদ বোধ করছি।’সোমবার পালিয়ে যাওয়ার পর থেকেই জুলকারনাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল পিসিবি। এখন ব্যাখ্যা পাওয়ার পর বোর্ডের মনোভাব কেমন?—এ প্রশ্নে জুলকারনাইন বলেন, ‘সবকিছু খুলে বলার পর বোর্ডের পক্ষ থেকে আমাকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইজাজ বাট।’—রয়টার্স