পিসিবির চেয়ারম্যান পদে ফের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামাবাদ হাইকোর্টের রায়ে বরখাস্ত হয়েছেন নির্বাচিত প্রধান। সেই ইসলামাবাদ হাইকোর্টই এবার অন্তর্বর্তী প্রধান নাজাম শেঠিকে আদেশ দিয়েছেন ৯০ দিনের মধ্যে পিসিবির নির্বাচন করতে। গত মে মাসের প্রথম সপ্তাহে পিসিবির প্রথম নির্বাচিত প্রধান হয়েছিলেন জাকা আশরাফ। তবে চার বছরের মেয়াদে থাকতে পারেননি এক মাসও। সাবেক এক কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্বাচনকে ‘সংশয়পূর্ণ’ ও ‘কলুষিত’ অভিহিত করে ২৮ মে আশরাফকে বরখাস্ত করেন ইসলামাবাদ হাইকোর্ট। পরিবর্তন আসছে পিসিবির শীর্ষ পদে। পরিবর্তন হচ্ছে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদটিও। প্রধান নির্বাচক হিসেবে চুক্তি আর না বাড়ানোর কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন ইকবাল কাশিম। বোর্ডপ্রধান ও বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তাও গ্রহণ করেছেন সেই আবেদন।গত বছরের ১ মার্চ এক বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন কাশিম। সে অনুযায়ী মেয়াদ শেষ হয় গত মার্চে। তবে সেই সময়ের পিসিবি প্রধান আশরাফ অনুরোধ করেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা পর্যন্ত থেকে যেতে। পরশু দল ঘোষণা করে গতকাল মুক্তি চেয়ে নিলেন দায়িত্ব থেকে। পারিবারিক ও পেশাগত কারণেই আর এই দায়িত্বে থাকতে চান না কাশিম। সাবেক বাঁহাতি স্পিনার এখন পাকিস্তান ন্যাশনাল ব্যাংকের ক্রীড়া বিভাগের প্রধান। ওয়েবসাইট।