পিসিবির জিম্বাবুয়ে ‘পরিকল্পনা’ বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা কাটছেই না পাকিস্তান ক্রিকেটে। দেশটিতে সফরে আসছে না কেউ। পরিকল্পনা রয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের। কিন্তু আর্থিক ক্ষতির আশঙ্কার কারণে এ পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।‘নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের ক্ষেত্রে আর্থিক দিকটি বোর্ডের সামনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। জিম্বাবুয়ে অনেক ব্যয়বহুল’—জিম্বাবুয়েতে সিরিজ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে পিটিআইকে বলেছেন পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা। শ্রীলঙ্কা সাফ জানিয়ে দিয়েছে, এখনই পাকিস্তান সফর নয়। বাস্তবতা বলছে, খুব শিগগির দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার সম্ভাবনা নেই। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল পিসিবি। কিন্তু আমিরাত কর্তৃপক্ষ কঠিন শর্ত বেঁধে দিয়েছে—চুক্তি হতে হবে ‘দীর্ঘ মেয়াদি’। বাধ্য হয়ে পিসিবি পরিকল্পনা করেছিল জিম্বাবুয়েতে সিরিজ আয়োজনের। কিন্তু আর্থিক ক্ষতির দিকটা মাথায় রেখে আমিরাতের মতো জিম্বাবুয়ে পরিকল্পনাও বাদ দিতে হচ্ছে পিসিবিকে। ওয়েবসাইট।