পিসিবির নতুন আচরণবিধি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কে জর্জরিত ইংল্যান্ড সফরের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন সিরিজের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে শেষ দুই সফরে বিশৃঙ্খলা আর দুর্নীতির অভিযোগ আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিল পাকিস্তান ক্রিকেটকে। তাই এবার আর আগের মতো ভুল করতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে এবার ক্রিকেটারদের জন্য নতুন আচরণবিধি ঘোষণা করেছে পিসিবি। নতুন এই আচরণবিধি কার্যকর হবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের জন্যও।নতুন আচরণবিধি অনুসারে পাকিস্তানের কোনো ক্রিকেটার ড্রেসিংরুমে মুঠোফোন ব্যবহার বা কোন অনাকাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে সাক্ষাত্ করতে পারবেন না। এ ছাড়াও ক্রিকেটারদের সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।নতুন আচরণবিধির ফলে শৃঙ্খলা আর দুর্নীতিজনিত সমস্যা অনেকটা এড়ানো যাবে বলেই আশা করছেন পাকিস্তানের নতুন ম্যানেজার ইন্তেখাব আলম। তিনি বলেছেন, ‘খেলোয়াড়দের মধ্যে দুর্নীতিবিরোধী আইন ও বিধিমালা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আমাদের ওপর অনেক চাপ আছে। আমরা আশা করছি শৃঙ্খলা আর দুর্নীতিজনিত সমস্যা মোকাবিলায় নতুন এই আচরণবিধি আমাদের অনেক সাহায্য করবে।’ লাহোরের ট্রেনিং ক্যাম্পে ব্যাট-বলের অনুশীলন ছাড়াও নিয়ম-শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতিতে জড়িয়ে না পড়ার জন্যও বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। —বিবিসি অনলাইন