পিসিবির পাল্টা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্টা অভিযোগ আনল পিসিবি। পাকিস্তানি খেলোয়াড়দের বিপিএলের নিলামে তোলার আগে নাকি বিসিবি তাদের অনুমতিই নেয়নি! কাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবির মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘নিয়ম অনুযায়ী ঘরোয়া টুর্নামেন্টে খেলোয়াড় নিতে হলে স্বাগতিক বোর্ডকে খেলোয়াড়দের বোর্ডের কাছে অনুমতি চাইতে হয়। বিপিএলের ক্ষেত্রে বিসিবি, তাদের প্রতিনিধি অথবা খেলোয়াড়দের প্রতিনিধিরাও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং পিসিবি এই প্রক্রিয়ার বাইরে ছিল। এমনকি পিসিবির পূর্বানুমতি ছাড়াই পাকিস্তানের খেলোয়াড়দের নিলামে তোলা হয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বোর্ডকে পাশ কাটিয়ে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করাটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এটা বুঝতে পেরেই নাকি শেষ মুহূর্তে পিসিবির কাছে বিপিএলের জন্য খেলোয়াড় চেয়েছে বিসিবি। প্রথম বিপিএলে খেলোয়াড় পাঠানো, আ হ ম মুস্তফা কামালকে আইসিসির সহসভাপতি হিসেবে সমর্থন—অতীতের এসব কথা মনে করিয়ে দিয়ে সমালোচনা করা হয়েছে বারবার প্রতিশ্রুতি দিয়েও বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে না পাঠানোর সিদ্ধান্তের।