পিসিবির প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট অস্কারের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলের অনুপস্থিতি আগেই প্রশ্ন জাগিয়েছিল। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে প্রতিবাদই জানাল আইসিসির কাছে। যে ১২ মাসের পারফরম্যান্স বিবেচনায় এই তালিকা, সেই সময়ে টেস্টে সর্বোচ্চ উইকেট (৭২) নিয়েছেন আজমল। পর্যালোচনা করে আজমলকে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে পিসিবি। এএফপি।