পিসিবির সভাপতি এক সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে জাকা আশরাফ পিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর ধেয়ে এসেছিল সমালোচনার বাণ। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্রিকেট কোচ আহমেদ নাদিম সাদাল এই নিয়োগের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিলেন আদালতে। পরে আদালত এক ঘোষণায় মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত একজন অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগের আদেশ দেন। এবার অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক নাজাম শেঠি। এর আগে পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন নাজাম। এএফপি।