প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার আদালতের দেওয়া প্রথম রায়ে অনিচ্ছাকৃত হত্যার কথা বলা হয়েছিল। অস্কার পিস্টোরিয়াসের দাবিও ছিল, ঘরে কারও অনধিকার প্রবেশ হয়েছে ভেবেই তিনি গুলি চালিয়েছিলেন। হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’ না হলেও তাঁর ছোড়া গুলিতেই বান্ধবী রিভা স্টিনক্যাম্পের মৃত্যু হওয়ায় বিচারক পাঁচ বছর কারাদণ্ড দিয়েছিলেন অস্কার পিস্টোরিয়াসকে। এ রায়ের বিরুদ্ধে পরে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ডিসেম্বরে আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, অনিচ্ছাকৃত হত্যা নয়, স্টিনক্যাম্পকে জেনেশুনেই হত্যা করেছিলেন পিস্টোরিয়াস। গত বুধবার প্রিটোরিয়ার আদালত ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন পিস্টোরিয়াসকে। রয়টার্স।