পিস্টোরিয়াসের বিরুদ্ধে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছিল অস্কার পিস্টোরিয়াসকে। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত হত্যার জন্য এই প্যারালিম্পিয়ানকে ৫ বছরের জেল দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আদালত। তবে রায়ে সন্তুষ্ট ছিল না রিভা স্টিনক্যাম্পের পরিবার ও রাষ্ট্রপক্ষ। রায়ের বিরুদ্ধে আপিল করার আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। কাল তাঁদের সেই আবেদন গৃহীত হয়েছে। পিস্টোরিয়াসের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ এনে তাই নতুন করে রায় চাইবেন তাঁরা। দক্ষিণ আফ্রিকায় ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের সর্বনিম্ন শাস্তি ১৫ বছরের কারাবাস। রয়টার্স।