পিস্টোরিয়াস সপ্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পা-বিহীন অ্যাথলেট হিসেবে সক্ষমদের অলিম্পিকে দৌড়ানোর স্বপ্নে বিভোর অস্কার পিস্টোরিয়াস। তবে পরশু দক্ষিণ আফ্রিকার জাতীয় মিটে খুব একটা সুবিধা করতে পারেননি। নেলসন ম্যান্ডেলা ইউনিভার্সিটি ট্র্যাকে ৪০০ মিটারে কার্বন ফাইবারের কৃত্রিম পায়ের এই অ্যাথলেট দৌড় শেষ করেছেন সপ্তম হয়ে। সময় ৪৭.২৮ সেকেন্ড। ৪৫.৪৭ সেকেন্ড সময় নিয়ে মিটে জিতেছেন লেবোগ্যাং মোয়েং। অলিম্পিকে কোয়ালিফাইং মার্ক ৪৫.৩০ সেকেন্ড। কদিন আগে প্রিটোরিয়া মিটে ২৪ বছর বয়সী পিস্টোরিয়াস সময় করেছিলেন ৪৫.২০ সেকেন্ড। অলিম্পিক স্বপ্ন পূরণ করতে হলে ৩০ জুনের আগে আন্তর্জাতিক মিটে আবারও পিস্টোরিয়াসকে একই রকম কিছু করে দেখাতে হবে। এএফপি ও ওয়েবসাইট।