পিস্টোরিয়াসের আত্মহত্যার শঙ্কা নাকচ স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোর দুঃস্বপ্নেও নিশ্চয় ভাবেননি, কখনো এমন অবস্থায় পড়বেন। অস্কার পিস্টোরিয়াস জীবনের কঠিনতম দিনগুলো কাটাচ্ছেন এখন। এর মধ্যে ঘনিষ্ঠ বন্ধু মাইক আজি বেমক্কা বলে বসলেন ‘ব্লেড রানারের’ মানসিক অবস্থা নাকি এতটাই সঙ্গিন, যেকোনো সময় বেছে নিতে পারেন আত্মহননের পথ। তবে এমন আশঙ্কা স্রেফ উড়িয়ে দিয়েছেন পিস্টোরিয়াসের স্বজনেরা। পিস্টোরিয়াসের চাচা আরনল্ডের মতে, এখনো পৃথিবীকে অনেক কিছুই দেওয়ার আছে তাঁর ভাইপোর। পুরো পরিবার তাঁর পাশেই আছে। তাঁরা আশাবাদী, পিস্টোরিয়াস শেষমেশ নির্দোষই প্রমাণিত হবেন। তবে একটা কথা স্বীকার করেছেন আরনল্ড; মামলার খরচ মেটাতে নিজের অনেক সম্পত্তিই বেচে দিতে হচ্ছে কৃত্রিম পায়ের দৌড়বিদকে। তাই আর্থিক সংকটেই নাকি আছেন পিস্টোরিয়াস। ওয়েবসাইট।