পিৎজাবয় থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে হাতে কাল শোভা পেল ম্যাচসেরার সুদৃশ্য ট্রফি, সেই হাতে একসময় থাকত পিৎজার বক্স। যে হাত থেকে কাল বের হলো বিষাক্ত সব ডেলিভারি, সেই হাত একসময় বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি দিত পিৎজা! হ্যাঁ, মুদাসসর বুখারি একসময় কাজ করতেন পিৎজাশপে। সেটাও খুব বেশি দিন আগের কথা নয়। শুধু ক্রিকেট খেলে জীবন চালানোর মতো অবস্থা তখনো ছিল না হল্যান্ডে। তবে বছর দুয়েক হলো ডাচ ক্রিকেটের পূর্ণাঙ্গ চুক্তিতে এসেছেন। এখন তিনি পুরোপুরি পেশাদার ক্রিকেটারই। কিন্তু সামনেই যে আবার ডাচ

ক্রিকেটের অনিশ্চিত সময়! আবারও ছুটতে হতে পারে জীবিকার সন্ধানে। পাকিস্তানি বংশোদ্ভূত পেসার তবু বুক বাঁধছেন আশায়, ‘পূর্ণকালীন চুক্তি আছি, এখন আর পিৎজা ডেলিভারি করতে হয় না। আশা করি, কিছু ব্যবস্থা হয়ে যাবে আমাদের ক্রিকেটের, ওই পেশায় আর ফিরে যেতে হবে না।’