পিয়ানো বাদক নেইমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলাররা কেবল ফুটবল খেলেন? ফুটবলের বাইরে তাঁদের অন্য প্রতিভার খবর আমরা কতটা রাখি! তারকা ফুটবলারদের ‘সুপ্ত প্রতিভা’ অবশ্য গোপন থাকে না, প্রকাশ পেয়ে যায় ঠিকই।
এ কারণে কয়েক দিন আগে জানা গেল, ভালো গিটার বাজাতে পারেন মেসি। এর আগে জানা গিয়েছিল, ভালো রাঁধতে পারেন মারিও বালোতেল্লি। ওদিকে চেলসি গোলরক্ষক পিওতর চেক তো জনপ্রিয় এক ব্যান্ডের ড্রামার।
কেন এত কথা বলা? এবার এ তালিকায় যোগ হয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার। তাঁর গুণটি কি জানেন? দারুণ পিয়ানো বাজাতে পারেন বার্সা তারকা! না, না, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পিয়ানো বাজান না তিনি। বাজান স্রেফ মনের খেয়ালেই। সম্প্রতি নেইমার নিজেই একটি পিয়ানো বাজানোর ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, অ্যালিসিয়া কিসের জনপ্রিয় একটি গানের সঙ্গে তাল মিলিয়ে দারুণ পিয়ানো বাজাচ্ছেন ব্রাজিলীয় সেনশেসন। ওয়েবসাইট।