প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত প্রতিযোগিতার বাকি মাত্র সাড়ে তিন ঘণ্টা। দিমিত্রি তারাবিন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মগ্ন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। হঠাৎই বেজে উঠল তাঁর মুঠোফোন। ফোনটা ধরেই চমকে যান ২০১০ সালে রুশ নাগরিকত্ব পাওয়া ২১ বছর বয়সী মলদোভান। ফোন করেছেন খোদ ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। ক্রীড়াপ্রেমী পুতিন শুভ কামনা জানান এই জ্যাভেলিন থ্রোয়ারকে। বলেন, তারাবিন ও তাঁর স্ত্রী মারিয়া আবাকুমোভার (মেয়েদের জ্যাভেলিনে বর্তমান চ্যাম্পিয়ন) কাছ থেকে পদক আশা করছেন তিনি। প্রেসিডেন্টের আশীর্বাদ বলে কথা, হতাশ করেননি তারাবিন। জিতেছেন ব্রোঞ্জ। এএফপি।