পুতিনের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্লাদিমির পুতিন ‘লজ্জিত’। ইউরো দেখতে ফ্রান্সে গিয়ে রুশ সমর্থকেরা যা করেছেন, তাতে রাশিয়ার প্রেসিডেন্ট লজ্জা পেতেই পারেন। কিন্তু সমর্থকদের কাণ্ডকীর্তিতে ‘বিস্মিত’ পুতিন। রুশ প্রেসিডেন্ট যে বুঝতেই পারছেন না, শ দুয়েক রুশ সমর্থক কীভাবে কয়েক হাজার ইংলিশ সমর্থককে পেটাল। গতকাল সেন্ট পিটার্সবার্গে বার্ষিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বললেন রুশ সমর্থকদের নিয়েও, ‘ইংলিশদের সঙ্গে রুশ সমর্থকদের মারামারিটা লজ্জাকর। তবে আমি সত্যিই বুঝতে পারছি না, আমাদের ২০০ সমর্থক কীভাবে কয়েক হাজার ইংলিশকে পেটাল।’ পুতিনের এই কথায় উপস্থিত কয়েক হাজার দর্শক হেসে লুটোপুটি খেয়েছেন। পরে উচ্ছৃঙ্খল সমর্থকদের সাবধানও করেছেন পুতিন, ‘আমি আশা করছি তাঁদের মধ্যে এমন লোকও আছেন যাঁরা সত্যিই খেলাটাকে ভালোবাসেন এবং বোঝেন আইন ভঙ্গ করে প্রিয় দলকে সমর্থন করা যায় না। এটা শুধু দল ও খেলাটারই ক্ষতি করে।’ এএফপি।