পুনর্গঠিত হলো বাংলাদেশ ক্রীড়া সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়েছিল বাংলাদেশ ক্রীড়া সমিতি। সেই কমিটির অধীনেই তৈরি হয় স্বাধীন বাংলা ফুটবল দল। যে দলটি ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করেছিল ভারতের বিভিন্ন জায়গায় ম্যাচ খেলে। সেই স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্নার সভাপতিত্বে সম্প্রতি ঢাকায় এক সভায় বাংলাদেশ ক্রীড়া সমিতি পুনর্গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন তানভীর মাজহার ইসলাম তান্না, সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্যাটেল।