প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের জার্সি গায়ে আবার মাঠ মাতালেন জিনেদিন জিদান। না, অবসর ভেঙে ফেরেননি। পরশু খেললেন একটা প্রদর্শনী ম্যাচে। জিদান একাই নন, এতে অংশ নিয়েছিলেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের আরও অনেকেই। সম্প্রতি ‘রদেজ অ্যাভেরোঁ এফসি’ নামে ফ্রান্সের চতুর্থ বিভাগের একটি ক্লাব কিনেছেন জিদান। স্ত্রী ভেরোনিক ফার্নান্দেজের শহরের এই ক্লাবে ম্যাচটা আয়োজন করেছিলেন জিদানই। মালিক হলেও জিদান কিন্তু নিজের ক্লাবের হয়ে নয়, খেলেছেন সাবেক সতীর্থদের সঙ্গে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের হয়ে। ম্যাচ থেকে পাওয়া অর্থ ব্যয় হবে স্থানীয় শিশুদের কল্যাণে। ওয়েবসাইট।: