পুনে ওয়ারিয়র্সে মাইকেল ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন মাইকেল ক্লার্ক। ফিরছেন আসন্ন আইপিএল দিয়ে। পুনে ওয়ারিয়র্সের সঙ্গে দুই বছরের চুক্তিটা হয়ে গেছে কালই। জাতীয় দলের সঙ্গে এখন ওয়েস্ট ইন্ডিজে থাকা ক্লার্ককে অবশ্য আইপিএলের দ্বিতীয় ভাগেই শুধু পাবে পুনে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বেশি মনোযোগ দিতে গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছিলেন মাইকেল ক্লার্ক। ঘরোয়া টি- টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন সেই ২০০৪ সালে, হ্যাম্পশায়ারের হয়ে ইংল্যান্ডে। ২০০৯ সালে আইপিএলের নিলামে নাম থাকলেও পরে নিজেকে প্রত্যাহার করে নেন। ক্রিকইনফো।