পুনে ওয়ারিয়র্সের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে জিততে পারল না চেন্নাই সুপার কিংস। কাল চিপকে তারা ২৪ রানে হেরেছে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। প্রথমে ব্যাট করে পুনে ৫ উইকেটে করেছিল ১৫৯ রান। চেন্নাই ৮ উইকেট হারিয়ে করে ১৩৫।ব্যাটিংয়ে পুনের রানের ভিত গড়ে দিয়েছিলেন অ্যারোন ফিঞ্চ। ৪৫ বলের ইনিংসে ১৮টি ডট বল দিলেও ১৪৮.৮৮ স্ট্রাইকরেটে করেছেন ৬৭ রান। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো ইনিংস সর্বোচ্চ এই রান নিয়েও অবশ্য ম্যাচসেরা হতে পারেননি ফিঞ্চ। হয়েছেন স্টিভেন স্মিথ। ১৬ বলে করেছেন ৩৯ রান (স্ট্রাইকরেট ২৪৩.৭৫)। ওয়েবসাইট।