পুনে-কোচির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঙ্গাকারা (৬৫), হোয়াইট (৩১) ছাড়া বলতে গেলে কেউ রানই পেলেন না। তার পরও ডেকান চার্জার্সের ৭ উইকেটে করা ১২৯ রানের জবাবে ১৬.৩ ওভারে ৭৪ রানে অলআউট হয়ে ৫৫ রানে হেরে গেল কোচি টাস্কার্স কেরালা! ডেকানের ইশান্ত ১২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা। কোচির ছয় ব্যাটসম্যানই আউট ‘০’ রানে। অন্য ম্যাচে যুবরাজের অপরাজিত ৬৪ আর রবিন উথাপ্পার ৩১ পুনে ওয়ারিয়র্সকে দেয় ১৪১ রানের পুঁজি। চেন্নাই সুপার কিংস তার পরও জিতেছে ৮ উইকেটে, ৩ বল হাতে রেখেই। বদ্রিনাথ অপরাজিত ৬৩। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা বলিঞ্জার। ওয়েবসাইট।