পুনের কাছে হারল চেন্নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচের দুইটিতেই জয় দিয়ে আইপিএলের শুরুটা ভালোভাবেই করেছিল চেন্নাই সুপার কিংস। তবে আজ চতুর্থ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে রুখে দিয়েছে পুনে ওয়ারিয়র্স। অ্যারন ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ভুবনেশ্বর কুমার ও মিচেল মার্শের ভালো বোলিংয়ে ভর করে ২৪ রানের জয় পেয়েছে পুনে। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানেই শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে চেন্নাই। প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ৪০ রান সংগ্রহ করতেই ফিরে যান শ্রীকান্ত অনিরুদ্ধ, সুরেশ রায়না ও মুরলি বিজয়। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়ে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বদ্রিনাথ ও রবীন্দ্র জাদেজা। ১৩তম ওভারে বদ্রিনাথ ফিরে যান মিচেল মার্শের শিকারে পরিণত হয়ে। তার আগে তিনি খেলেছিলেন ৩৪ রানের লড়াকু ইনিংস। নিজের পরের ওভারে ২৭ রান করা রবীন্দ্র জাদেজাকেও সাজঘরমুখী করেন মার্শ। সেসময় ১৫ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ৯৯ রান। জয়ের জন্য শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৬১ রান। ১৮তম ওভারে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটটি তুলে নিয়ে পুনের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন অশোক ডিন্ডা। একদম শেষপর্যায়ে অ্যালবি মরকেলের ১৩ ও রবীচন্দ্রন অশ্বিনের ১১ রানের ইনিংস দুইটি হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।পুনের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অশোক ডিন্ডা ও মিচেল মার্শ।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের ৬৭, স্টিভেন স্মিথের ৩৯ ও রবীন উথাপ্পার ২৬ রানের ইনিংসগুলির সুবাদে স্কোরবোর্ডে ১৫৯ রান জমা করে পুনে ওয়ারিয়র্স।