পুনের লক্ষ্য ১৬৫ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডু প্লেসিস ও বদ্রিনাথের চমত্কার অর্ধশতকের সুবাদে পুনে ওয়ারিয়র্সকে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে চেন্নাই সুপার কিংস। পুনের পক্ষে ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছেন মারলন স্যামুয়েলস।টসে হেরে ব্যাট করতে নেমে চমত্কারভাবে শুরু করেছিলেন চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডু প্লেসিস ও বদ্রিনাথ। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেন ১১৬ রান। ডু প্লেসিস খেলেছেন ৪৮ বলে ৫৮ রানের চমত্কার ইনিংস। সমানসংখ্যক বল খেলে বদ্রিনাথ করেছেন ৫৭ রান। ইনিংসের ১৬তম ওভারে এই দুজনকেই সাজঘরে ফেরান মারলন স্যামুয়েলস। এরপর খুব দ্রুতই আরও তিনটি উইকেটের পতন ঘটলেও শেষ পর্যায়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১২ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে স্কোর বোর্ডে ১৬৪ রান যোগ করে চেন্নাই।