পুয়োল সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট অনেক দিন ধরেই পিছু নিয়েছে। বয়স হয়ে গেছে ৩৫। কার্লোস পুয়োলের অবসরের খবরটিকে তাই মনে হচ্ছিল যথার্থই। কিন্তু এক দিন না যেতেই বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো জানিয়ে দিলেন, অধিনায়ক পুয়োল এই মৌসুমে অবসর নিচ্ছেন না। ‘আমি শুধু একটা কথাই বলতে পারি, এই মৌসুমে অবসরের বিষয়ে সে আমাকে কিছু বলেনি’—গতকাল কার্তাগেনার বিপক্ষে কোপা ডেল রের ম্যাচের আগে বলেছেন বার্সা কোচ। ওয়েবসাইট।