পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক উইলমটস
মার্ক উইলমটস

আরেকটি বিশ্বকাপ আসছে। কতজন কোচের যে চাকরি যাবে! পুরস্কৃতও হবেন কেউ কেউ। সেদিক থেকে মার্ক উইলমটস ভাগ্যবান। বেলজিয়ান কোচ যে পুরস্কার পেয়ে গেলেন বিশ্বকাপের মাস দুয়েক আগেই। ব্রাজিল বিশ্বকাপের পরই শেষ হওয়ার কথা ছিল তাঁর বর্তমান চুক্তির মেয়াদ। কিন্তু দলকে বিশ্বকাপের মূল পর্বে নেওয়ার পুরস্কারস্বরূপ চুক্তি বাড়ানো হলো তাঁর আরও দুই বছর। মানে ব্রাজিলে দলের পারফরম্যান্স যা-ই হোক, ২০১৬ পর্যন্ত কোচ থাকবেন উইলমটস। খেলোয়াড় হিসেবে দলের সঙ্গী হয়ে গেছেন চারটি বিশ্বকাপে। তিনটি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গোল করেছেন পাঁচটি। ২০০৯ সালে সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নতুন করে। ২০১২ সালে প্রধান কোচের দায়িত্ব পেয়ে দলকে তুলে দিয়েছেন ২০১৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এখন স্বপ্ন দেখছেন বিশ্বকাপে বেলজিয়ামের আগের সাফল্যকে (১৯৮৬ বিশ্বকাপে, সেমিফাইনাল) ছাড়িয়ে যাওয়ার। এএফপি।