প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব এএফসি ফাইল্ড তার ভালোবাসা। দলের খেলা থাকলে কখনোই মিস করে না। মাঠে তাকে পাওয়া যায় বলবয় হিসেবেও। তার এই নিঃস্বার্থ ভালোবাসা আগেই গোচরে এসেছিল ক্লাব কর্তৃপক্ষের। এর প্রতিদান হিসেবে ইংল্যান্ডের অপেশাদার লিগের দলটি যে পুরস্কার দিল তাকে, তা আজীবন মনে থাকবে ১১ বছর বয়সী ড্যানিয়েল ফ্রায়ারের। পুরস্কারটি কী? গত বুধবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রদর্শনী ম্যাচে ফ্রায়ারকে ম্যানেজার বানিয়ে দিয়েছিল ফাইল্ড! ‘বস’ লেখা ম্যানেজারের বিশেষ পোশাক পরানো হয়েছিল তাকে। ম্যানেজারের মতো ম্যাচ শুরুর আগে কথা বলেছে, এসেছে সংবাদ সম্মেলনে, নিয়মিত কোচের পাশে থেকে ম্যাচ চলাকালে খেলোয়াড় বদলের কাজটিও করেছে। বাকি জীবনে নাতি-নাতনিদের শোনানোর মতোই এক অসাধারণ গল্প! বিবিসি।