পুরস্কার তুলে দেওয়া হলো 'নিটল টেক্সট কুইজ' বিজয়ীদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিটল টেক্সট কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা ছবি: জাহিদুল করিম
নিটল টেক্সট কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা ছবি: জাহিদুল করিম

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নিটল ইলেকট্রনিকস ও প্রথম আলো ডিজিটাল আয়োজন করেছিল টেক্সট কুইজ প্রতিযোগিতা। আজ শনিবার এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন নিটল ইকেট্রনিকসের ব্র্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র এক্সিকিউটিভ মো. কামরুল হাসান ও মনিজা ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রথম আলো ডিজিটালের কর্মকর্তারা।
প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি করে এলইডি টেলিভিশন জিতেছেন ছয়জন। তাঁরা হলেন সালমা খাতুন, প্রিয়াঙ্কা সেন, নাজমুল ইসলাম, কামরুল ইসলাম, তাহমিদুর রহমান ও আবদুল আহাদ।