পুরস্কার নিয়ে আক্ষেপ নেই আনন্দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে কত কত পুরস্কারই তো জিতেছেন। দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুটটাও এখন তাঁরই মাথায়। পুরস্কারের লোভ কেন থাকবে বিশ্বনাথন আনন্দের! আনন্দের সহধর্মিণী এবং ম্যানেজার অরুণা সংবাদমাধ্যমকে বলে দিলেন, ‘আনন্দের পুরস্কার পাওয়া না-পাওয়া নিয়ে কোনো খেদ নেই।’ ওয়েবসাইট।পরশু আনন্দের সঙ্গে নরওয়ে-যাত্রার আগে কথাগুলো বলে গেছেন অরুণা। সোজাসাপ্টা কথা। তবে এর মধ্যে লুকিয়ে আছে বড় অভিমান। সারাটা জীবন যে দাবাড়ু ভারতের পতাকা উড়িয়েছেন গর্বভরে, পেয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ, সেই আনন্দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে সে দেশের মানবসম্পদ মন্ত্রণালয়।হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় চেয়েছিল আনন্দকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে। এ নিয়ে ভারতের মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলে দেয়, কয়েক বছর ধরে পরিবার নিয়ে স্পেনে বাস করতে থাকা আনন্দ এখন স্পেনের নাগরিক! আর ভারতের কোনো বিশ্ববিদ্যালয় বিদেশি কোনো নাগরিককে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে পারে না।ডিগ্রি-টিগ্রি নিয়ে আক্ষেপ নেই আনন্দের পরিবারের। তবে তাঁকে স্পেনের নাগরিক বলায় খুবই কষ্ট পেয়েছে আনন্দ-পরিবার। অরুণা বলেছেন, ‘১৩ বছর বয়স থেকে সে ভারতীয় পাসপোর্ট বহন করছে। তার শুধু ভারতের পাসপোর্টই আছে।’