পুরস্কার পাওয়ার আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার বিতরণী মঞ্চেই জানা গেছে সবার প্রতিক্রিয়া। কিন্তু এমন স্বীকৃতির উচ্ছ্বাসের প্রকাশ কি ওখানেই থেমে থাকে? পুরস্কারজয়ীদের উচ্ছ্বাস ধরা পড়ল অনুষ্ঠান শেষেওববিতা খাতুন (বর্ষসেরা নারী ক্রীড়াবিদ ২০০৯) সেই কুষ্টিয়া থেকে অনেক ঝামেলা করে আসতে হয়েছে। মাঝপথে একবার মনে হয়েছিল ফিরে যাই, পুরস্কার তো আর পাব না। পরে ভাবলাম রওনা যখন হয়েছি, গিয়েই দেখি। যখন আমার নাম ঘোষণা করা হলো, কেমন যে লাগছিল! এই অনুভূতি আসলে বলার মতো নয়।তামিম ইকবাল (বর্ষসেরা রানারআপ ২০০৯ ও ২০১০) নানা কারণে এ অনুষ্ঠানে থাকা হয়নি, এবারই প্রথম এলাম। এত এত খেলোয়াড়কে এক ছাদের নিচে দেখে খুব ভালো লেগেছে। দুটি রানারআপ পুরস্কার পেয়েছি। সেরা না হয়ে একটু হতাশ, বিশেষ করে ২০১০ সালে। তবে সিদ্দিক যোগ্য হিসেবেই পেয়েছেন, তাঁকে অভিনন্দন। আমি যা পেয়েছি তাতেই অনেক খুশি।আকাশী সুলতানা (বর্ষসেরা রানারআপ ২০০৯) কী যে ভালো লাগছে! ২৮ বছর ধরে সাইক্লিং করছি। সেভাবে কখনো প্রচার পাইনি। এত দিনে এসে এই স্বীকৃতিটা আমাকে আবার নতুন উদ্যমে শুরু করার উৎসাহ দিচ্ছে। সবার কাছে দোয়া চাই, যেন আগামীবার আবার এই পুরস্কার পেতে পারি।জ উ প্রু (বর্ষসেরা নারী ক্রীড়াবিদ ২০১০) কারাতে বাংলাদেশে খুব বেশি প্রচলিত খেলা না। পুরস্কার পাব তাই ভাবতেই পারিনি। মাইকে আমার নাম শুনে নিজেই চমকে গিয়েছিলাম। খুব, খুব খুশি আমি। গ্রামীণফোন-প্রথম আলো এভাবে যদি সব খেলার ক্রীড়াবিদদের সম্মান জানায়, সবাই খেলাধুলায় আরও উৎসাহী হবে।খাদিজাতুল কুবরা (বর্ষসেরা নারী ক্রীড়াবিদ ২০১১) যান চলাচল বন্ধ থাকায় যেতে পারিনি অনুষ্ঠানে। অনুষ্ঠান থেকেই সুপ্তা আপু (মহিলা দলের ক্রিকেটার শারমিন সুপ্তা) ফোন করে জানালেন, পরে মামাও (খাদিজার ট্রফি নিয়েছেন যিনি) ফোন করলেন। কী যে আফসোস লাগছিল! নিজের হাতে নেওয়ার তৃপ্তিটাই অন্য রকম। জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি নিজে নিতে পারলাম না। খারাপ লাগছে খুব। নিজে নেওয়ার সুযোগ সামনে হয়তো আরও আসবে!সালমা খাতুন (বর্ষসেরা রানারআপ ২০১১) ২০০৮ সালে প্রথম পেয়েছিলাম, তখন আনন্দ ছিল অন্য রকম। এবার পেয়েও ভালো লাগছে এই জন্য যে আমি হয়তো সঠিক পথেই আছি। তবে নিজের পুরস্কারের চেয়ে ভালো লেগেছে, ওয়ানডে স্ট্যাটাস পাওয়ায় আমাদের দলকে যে সবার সামনে আলাদা করে সম্মান জানানো হলো। এই সম্মানটার জন্য প্রথম আলোকে অনেক ধন্যবাদ।ফাহাদ রহমান (বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ২০১১) এমন একটি পুরস্কার আছে আগে জানতাম না। আমাকে যখন অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হলো, তখনই মনে হয়েছিল পুরস্কার পেতে পারি। খুব খুশি লাগছে। সবচেয়ে ভালো লাগছে সব ক্রিকেটার, এত এত খেলোয়াড় দেখে। মা-বাবা বলেছে আরও ভালো করে খেলতে, তাঁদের মতো বড় খেলোয়াড় হতে। সবার কাছে দোয়া চাই। অলিম্পিক প্রস্তুতির জন্য লন্ডন থাকায় ২০১০ বর্ষসেরা রানারআপ শারমিন আক্তার রত্নার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।