পুরস্কার পেলেন পাঠকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ নাসির হোসেনের সঙ্গে বিজয়ী পাঠকেরা ষ প্রথম আলো
পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ নাসির হোসেনের সঙ্গে বিজয়ী পাঠকেরা ষ প্রথম আলো

গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১২-এ একটি পুরস্কারের ‘বিচারক’ ছিলেন পাঠকেরা। ‘পাঠকের ভোটে বর্ষসেরা’ পুরস্কার বিজয়ী চূড়ান্ত হয়েছে দুই ধাপের পাঠক জরিপের মাধ্যমে। কুপন ও এসএমএসে যাঁরা এই জরিপে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ১০ জন পুরস্কার পেলেন কাল। বিজয়ীদের প্রত্যেকেই পেয়েছেন একটি করে স্মার্টফোন। গতকাল প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদ ক্রিকেটার নাসির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও ক্রীড়া সম্পাদক উ ৎপল শুভ্র। নাসির হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘পাঠক-দর্শকদের ভালোবাসাই আমাদের শক্তি, এগিয়ে যাওয়ার প্রেরণা। পাঠকের ভোটে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার আমার কাছে এই ভালোবাসার স্বীকৃতি। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।