পুরস্কার পেলেন বিশ্বকাপ কুইজের বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুল ওয়ার্ল্ড কাপ ফটো কুইজের বিজয়ী ৯৬ জনের হাতে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অতিথিদের সঙ্গে এলইডি টিভি বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম
কুল ওয়ার্ল্ড কাপ ফটো কুইজের বিজয়ী ৯৬ জনের হাতে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অতিথিদের সঙ্গে এলইডি টিভি বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম

ফুটবল বিশ্বকাপের মহোত্সবে পাঠকেরাও যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল প্রথম আলো অনলাইনের কুইজ প্রতিযোগিতা। আজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বকাপ ফটো কুইজ ও বিশ্বকাপ ফুটবল কুইজের সৌভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার।
‘কুল’ বিশ্বকাপ ফটো কুইজে অংশ নিয়ে ৯৬ জন পেয়েছেন কুলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মেগা কুইজ বিজয়ী চারজন জিতেছেন স্যামসাংয়ের আকর্ষণীয় স্মার্টফোন।

নিটল-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের চার সৌভাগ্যবান বিজয়ী জিতেছেন অ্যাটাশি এলইডি টিভি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ারের ব্র্যান্ড এক্সিকিউটিভ মাহরান মুহাম্মদ ফাদদুল্লাহ, নিটল ইলেকট্রনিকসের সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ মনিজা ইসলাম, নিটল ইলেকট্রনিকসের সিনিয়র এক্সিকিউটিভ রকিবুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি।
কুইজের যেসব বিজয়ী পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকতে পারেননি, তাঁদের ঠিকানায় পুরস্কার পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে।

নিটল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অতিথিদের সঙ্গে এলইডি টিভি বিজয়ীরা। ছবি: সাকিব ইমতিয়াজ
নিটল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অতিথিদের সঙ্গে এলইডি টিভি বিজয়ীরা। ছবি: সাকিব ইমতিয়াজ