পুরস্কার পেলেন সেরা নির্বাচকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার পুরস্কার তুলে দেওয়া হল ‘বিক্রয় ডটকম-প্রথম আলো আপনি যখন নির্বাচক’ আয়োজনের সেরা ‘নির্বাচক’দের হাতে।
প্রথম আলো ডিজিটালের গুলশান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিক্রয় ডটকমের পরিচালক মিশা আলী ও প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিক্রয় ডটকমের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব হাসান, নির্বাহী রিজওয়ান উজ জামান এবং প্রথম আলো ডিজিটালের ব্যবস্থাপক (বিক্রয়) স্টিভ অ্যান্থনী জেকব।
অনুষ্ঠানে বিজয়ী মোহাম্মদ আমির হোসেন রুবেল, রায়হান মাহমুদ ও শিরিনা খাতুন হেনা-প্রত্যেকেই পেয়েছেন একটি করে স্মার্টফোন।