পুরস্কারে ভাসছে চীনারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন অলিম্পিক এবার ধনী বানিয়ে দিল চীনা অ্যাথলেটদের। লন্ডনের সোনাজয়ীরা উপহার পাচ্ছেন রাশি রাশি টাকা ও বাড়ি। নগদ অর্থের সঙ্গে অ্যাথলেটদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টও উপহার দিয়েছে সরকার। অ্যাপার্টমেন্টগুলো আবার সমুদ্রতীরবর্তী। এটা তো আছেই, অ্যাথলেটদের স্পনসর হওয়ার জন্য লাইন দিয়েছে রিয়েল এস্টেট কোম্পানিগুলোও।চীনের দুই সাঁতারু সুন ইয়াং ও ইয়ে শিউয়েন পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি ৮৬ লাখ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট। দুজনকেই অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে তাঁদের শহর হ্যাংচৌতে। এ ছাড়া এখানে নির্মাণ করা হবে এই দুই সাঁতারুর ভাস্কর্য। সুন-ইয়েকে ‘ঝেজিয়াং মডেল ওয়ার্কার’ পদবিও দেওয়া হয়েছে। নগদ অর্থও পেয়েছেন এঁরা, সুন ৩.৩৪ কোটি টাকা, ইয়ে ২.৮১ কোটি টাকা। উল্লেখ্য, ১৯৮৪ অলিম্পিকে প্রথম সোনা জিতে চীনারা পেয়েছিলেন ছয় হাজার ইউয়ান করে। রয়টার্স।