প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেক্ষার পালা যেন শেষ হতে চাইছে না! নির্ধারিত সময়েরও প্রায় ছয় মাস পর শুরু হচ্ছে আরেকটা প্রিমিয়ার লিগ। অথচ গত লিগের পুরস্কার এখনো দেয়নি বিসিবি। সর্বোচ্চ উইকেটের জন্য সাকিব আল হাসান পেয়েছিলেন একটা এলসিডি টেলিভিশন, সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমের পুরস্কার ছিল মোটরসাইকেল। কিন্তু বিসিবির যে আঠারো মাসে বছর! বিসিবির স্টোর রুমের ধুলোয় লুটোপুটি খাচ্ছে পৃষ্ঠপোষক ওয়ালটনের দেওয়া খেলোয়াড়দের সাফল্যস্মারক। কাল প্রসঙ্গটা তুলতেই বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জবাব দিলেন, ‘সবাইকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না বলে অনুষ্ঠানটা করা যাচ্ছিল না। দু-এক দিনের মধ্যেই অনুষ্ঠানের তারিখ জানাব।’