পুরস্কৃত আনসারের খেলোয়াড়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দলের খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি। পদকজয়ীরা পেয়েছেন প্রতিশ্রুত আর্থিক পুরস্কারও। সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনাজয়ী খেলোয়াড়দের প্রত্যেকে ১০ হাজার টাকা করে পেয়েছেন। রুপাজয়ীরা পেয়েছেন ৭ হাজার করে এবং ব্রোঞ্জজয়ীরা সাড়ে ৪ হাজার করে। মোট ২৫৮ জন খেলোয়াড় ও ৪৬ জন কোচের হাতে আর্থিক পুরস্কারের চেক ও সম্মাননাপত্র তুলে দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন। কাল আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।